শাকিব খানের সঙ্গে যুক্ত হলেন সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার দুজনই নামকরা অভিনেতা। একজনকে ঢালিউড কিং হিসেবে ডাকা হয় অন্যজনও দর্শকের হৃদয়ে বেশ জায়গা করে নিয়েছেন। বলা হচ্ছে শাকিব খান ও সিয়াম আহমেদের কথা। সম্প্রতি দুজনের একটি হাস্যোজ্জল ছবি ভেসে বেড়াচ্ছে নেট পাড়ায়।

ছবিটি দেখে ভক্তরা বলছেন নানা কথা। কেউ বলছেন একসাথে সিনেমা করছেন দুজনে আবার কেউবা বলছেন শাকিবের থেকে পরামর্শ নিতে গিয়েছেন সিয়াম।

তবে শেষমেষ জানা গেল ছবিটির রহস্য। কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হলেন সিয়াম আহমেদও। আর তাকে প্রতিষ্ঠানটিতে স্বাগত জানান শাকিব খান।

আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শাকিব খান বলেন, ‘অথেনটিক মানেই রিমার্ক-হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপি ছড়িয়ে দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটি কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে রিমার্ক-হারল্যানের প্রচার ও প্রসারে সিয়ামের মতন একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।’

অনুষ্ঠান শেষে সিয়াম বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব শিগগির রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

ব্যস্ত সময় পার করছেন শাকিব। ‘বরবাদ’ ছবির শুটিংয়ে ভারতে যাচ্ছেন খুব শিগগির। এদিকে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের প্রথম ছবিতে নায়ক হিসেবে সিয়াম আহমেদকে নেয়ার খবর সামনে এসেছে। 

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প