দক্ষিণ কোরিয়ায় আগুনে পুড়ে ছাই ৩০ কারখানা

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে একটি মেশিনারি তৈরির কারখানায় আগুন লাগে। প্রবল বাতাসের কারণে আশপাশের কয়েকটি কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আশপাশের ৩০টি ফ্যাক্টরি ভবন পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫ টি হেলিকপ্টার, ৭২ টি অগ্নি নির্বাপক গাড়ি এবং ১৯৩ জন কর্মীর প্রায় ১১ ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এক কোরীয় বলেন, ‘অগ্নিকাণ্ডের কাছাকাছি একটি কারখানায় ওভারটাইম কাজ করছিলেন তিনি। সেদিন পূর্ব থেকে পশ্চিমে প্রবল বাতাস প্রবাহিত হয়েছিল। কালো ধোঁয়া আকাশে কয়েকশ মিটার উপরে উঠে। হঠাৎ কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। কিছুক্ষণের মধ্যে আমি কারখানা থেকে দূরে সরে যেতে বাধ্য হই।’

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ আগুনে আশপাশের ৩০টিরও বেশি কারখানা ও অন্যান্য ভবন পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প