শাকিব খানের উরাধুরা গানের সঙ্গে নাচলেন হানিয়া আমির

শাকিব খানের উরাধুরা গানের সঙ্গে নেচে ঢাকার মঞ্চে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির যেন এক অন্যরকম জাদু ছড়িয়ে দিলেন। প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিনি জমিয়ে তুললেন সানসিল্ক আয়োজিত এক ঝলমলে রাত। আর সেই রাতের সেরা মুহূর্ত তৈরি হলো যখন শাকিব খানের সিনেমার গানের তালে নেচে ভক্তদের মন জয় করলেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল হোটেল শেরাটনে বিশেষ এ আয়োজন। রাত ঘনানোর সঙ্গে সঙ্গে দর্শকের ভিড় বাড়তে থাকে। চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, সংগীতের তালে উচ্ছ্বসিত ভক্তরা। ঠিক তখনই মঞ্চে পা রাখেন হানিয়া আমির। তাকে দেখে উপস্থিত সবাই মুহূর্তেই দাঁড়িয়ে যায়। হাততালিতে মুখর হয়ে ওঠে চারদিক।

মঞ্চে তখন গাইছিলেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান। বাজছিল শাকিব খান অভিনীত সুপারহিট সিনেমা ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’। গানের ছন্দ যেন থামিয়ে রাখতে পারেনি হানিয়াকে। হঠাৎ করেই দর্শকের দিকে হাত নেড়ে নাচতে শুরু করেন তিনি।

সেই দৃশ্য দেখে ভক্তরা আরও উচ্ছ্বাসে ফেটে পড়েন। কেউ কেউ সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে যান।

কালো ও সোনালি রঙের ঝলমলে পোশাকে, প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমায় হানিয়া যেন মুহূর্তেই ভরিয়ে তুললেন পুরো হলরুম। শুধু গানেই নয়, পুরো অনুষ্ঠানে হানিয়া ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তার আনন্দ।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই সফর তার কাছে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকবে।

প্রসঙ্গত, সানসিল্কের আয়োজনে ‘গেট রেডি উইথ মি’ কনটেস্টের বিজয়ীদের সঙ্গে সরাসরি দেখা করেছেন হানিয়া আমির। আজ (২১ সেপ্টেম্বর) তিনি অংশ নেবেন ব্র্যান্ডটির এক্সক্লুসিভ ফটোশুটে। এরপরই শেষ হবে ঢাকার এই রঙিন সফর। তিনি ফেরত যাবেন পাকিস্তানে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা