কুয়ালালামপুরে বাংলাদেশ উৎসবে মঞ্চ মাতাবেন মনির খান ও লুইপা

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া- ২০২৫। আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে আয়োজিত এই উৎসবে গান গেয়ে দর্শকদের মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

দিনব্যাপী এ উৎসবে থাকছে গান, নাচ, ফ্যাশন শো এবং আধুনিক সংগীতের সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক এক্সপো। দুই তারকা শিল্পীর সঙ্গে থাকবেন ছয় সদস্যের লাইভ বাদ্যযন্ত্রীর দল, যারা সরাসরি পরিবেশনা করে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করবেন।

আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) জানিয়েছে, এই সাংস্কৃতিক আয়োজন কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্যও হবে এক অনন্য অভিজ্ঞতা।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইতিবাচকভাবে তুলে ধরতে আয়োজিত এই উৎসবকে তারা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এই ফেস্টিভ্যাল দেশের শিল্প, সংগীত ও সংস্কৃতিকে আরও ব্যাপক পরিচিতি এনে দেবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ