হাসপাতালে ভর্তি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

ঢাকাই সিনেমার গুণি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চোখের সমস্যায় ভুগছেন তিনি। এরইমধ্যে তার চোখে একটি অপারেশনও করা হয়েছে।

তার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ঝন্টুর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে নির্মাতা ও প্রযোজক এম. এন. ইস্পাহানি ফেসবুকে দেলোয়ার জাহান ঝন্টুর শারীরিক অবস্থার খবর জানিয়েছেন। তিনি লেখেন, ‌‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’

এই পোস্টে তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ঝন্টুর ছবিও প্রকাশ করেছেন। পোস্ট সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। অনেকে গুণি নির্মাতার জন্য দোয়া করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, ‘অনেক দোয়া….’

দেলোয়ার জাহান ঝন্টু চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয়। এ পর্যন্ত তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন-যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের পরিচালিত সর্বাধিক চলচ্চিত্র। এছাড়া তিনি সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি টাইটেলে সবচেয়ে বেশি পরিচিতি ব্যবহার করেছেন-কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সংগীত পরিচালকসহ আরও অনেক শাখায় তার অবদান রয়েছে।

বর্তমানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে যুক্ত রয়েছেন। ছবিটি পরিচালনায় রয়েছেন তিনি নিজেই। তার সঙ্গে রয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কিবরিয়া, এবং প্রযোজক হিসেবে আছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তবে ছবিটির ভবিষ্যত আপাতত অনিশ্চিত।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা