শাকিবের স্পর্শ ‘ব্যাড টাচ’ নয়: জ্যোতির্ময়ী

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিতর্কের জন্ম দেয়। ভিডিওতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা দুই নায়িকা-জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণকে দেখা যায়। এক মুহূর্তে শাকিবের হাত জ্যোতির্ময়ীর কোমরে স্পর্শ করলে নেটিজেনরা ‘ব্যাড টাচ’র অভিযোগ তোলে।

কিন্তু সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি বলেন, “বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। মিডিয়া থেকে বলা হয়েছিল, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই সময় উনি আমাদের গার্ড করেছিলেন।”

জ্যোতির্ময়ী আরও জানান, ঘটনার প্রেক্ষাপটকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। “যেভাবে বিষয়টি দেখানো হচ্ছে, তা মোটেও সঠিক নয়। মিডিয়ার সামনে এটাকে বড় করে দেখানো হতাশাজনক।”

তিনি প্রশ্ন তুলেছেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইতো, তাহলে কি তিনশো ক্যামেরার সামনে সেটা করত? বিষয়টি অযথা বড় করা হচ্ছে।”

শাকিবের আচরণে কোনো অস্বস্তি বোধ করেছিলেন কি না-এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করাটা স্বাভাবিক।”

ব্যাড টাচ প্রসঙ্গেও জ্যোতির্ময়ী দৃঢ়, “তিনশো ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি কিছু বলব না-এটা সম্ভব? আমি কি বাচ্চা? এমন কিছু হলে অবশ্যই প্রতিবাদ করতাম।”

তিনি শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও ইতিবাচক আখ্যায়িত করেছেন। “উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। ‘প্রিন্স’-এ তিনি যেভাবে সহযোগিতা করেছেন, সেটা মনে রাখার মতো। খারাপ লাগে, যখন একটি স্বাভাবিক বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের সামনে তুলে ধরা হয়।”

জ্যোতির্ময়ীর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, ভিডিওতে দেখানো মুহূর্তটি কোনো অনৈতিক স্পর্শ বা ‘ব্যাড টাচ’ নয়, বরং কেবল ভিড় ও পরিস্থিতির কারণে ঘটেছিল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প