মিশর আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য

প্রাচীন সভ্যতার দেশ মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক গবেষণা সম্মেলনে প্রথম স্থান অর্জন করে গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী হোসাইন তানবীর।

তিনি ‌‘৯ম এমআইএসআর মেডিকেল ইন্টিগ্রেটেড স্টুডেন্টস রিসার্চ কনফারেন্সে’ অংশগ্রহণ করে এ অনন্য সাফল্য অর্জন করেন।

গত ১ ও ২ এপ্রিল কায়রোতে আয়োজিত এ সম্মেলনে দেশটির খ্যাতনামা চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান—আইন শামস, কায়রো ও আলেক্সজান্দ্রিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য

প্রায় ১০০টি গবেষণা প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন আইন শামস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের বাংলাদেশি শিক্ষার্থী হোসাইন তানবীর। যা প্রবাসে অধ্যয়নরত এদেশের শিক্ষার্থীদের জন্য এক গর্বোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী মেডিকেল শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী গবেষণা, বৈজ্ঞানিক অবদান ও সৃজনশীল চিন্তাধারা উপস্থাপন করেন। তরুণ গবেষকদের জন্য নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম।

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আতাউল হক। তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতিনিধি হিসেবে বিজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।‌

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অর্জন আগামীতে আরও বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে। একজনের জয়, সবার জয়—এই চেতনা ধারণ করেই প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প