শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী?

কিছু দিনের ব্যবধানে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ থেকে বাদ পড়েছেন দুই নায়িকা। একজন সাবিলা নূর অন্যজন নিদ্রা দে নেহা। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ‘নায়িকা’ ইস্যু নিয়ে আলোচনায় সিনেমাটি।

নির্মাতা রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত নতুন সিনেমা  ‘তাণ্ডব’। আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তবে তার আগেই ‘নায়িকা ’ ইস্যু নিয়ে ধোঁয়াশা ‘তাণ্ডব’র।

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। কিন্তু হঠাৎই চলতি মাসে খবর আসে এ সিনেমায় থাকছেন না সাবিলা। যে কারণে ৮ এপ্রিল সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কী কারণে এ সিনেমায় সাবিলা থাকছেন না তা এখনও জানা যায়নি।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন,

আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।

এদিকে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে আরেক খবর। একদিন শুটিং করার পর বাদ পড়েছেন এ সিনেমায় অভিনয় করার জন্য নির্বাচিত অভিনেত্রী নেহা। ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে অংশগ্রহণকারী হওয়ার পর শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি।  

‘আধুনিক বাংলা হোটেল’,  ‘হাঁসের সালুন’ খ্যাত অভিনেত্রী নেহার অভিযোগ, ‘তাণ্ডব’ টিমের অপেশাদার আচরণে সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। সংবাদমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করার তথ্য দেয়ায় ক্ষুব্ধ হয় সিনেমাটির প্রযোজনা টিম। তাই সিনেমাটিতে আর তাকে সংশ্লিষ্টরা রাখছেন না।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দেন নেহা। ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেন, সিনেমাতে কাজ করার জন্য ক্যানসার রোগী বাবাকে নিয়ে মুম্বাই যাওয়ার তারিখ পেছাই। ঈদের পর চুক্তিপত্রে সই করার ছিল। সিনেমাটির তথ্য নিয়ে গোপনীয়তা রাখতে হবে তাও আমাকে জানানো হয়নি। এমন আচরণ পুরোটাই অপেশাদার।

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। 

  • Related Posts

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    স্পেন ও উত্তর আফ্রিকার উপকূল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ কর্তৃপক্ষ। গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে একটি মার্কিন গণমাধ্যম।…

    Continue reading
    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান