বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে কুয়েতেও বাড়ল স্বর্ণের দাম

সম্প্রতি স্বর্ণের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলেছে। একশ’ ফিলস কমলে তিনশ’ ফিলস বাড়ে। দামের এই ওঠানামা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে, যা একদিকে ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্য দিকে সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।

কুয়েতের বাজারে কয়েক মাসের ব্যবধানে গ্রাম প্রতি দাম বেড়েছে চার দিনারের উপরে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ১ গ্রামের দাম ২৯.৪৬৬ ফিলস যা বাংলাদেশী মূদ্রায় ১১৭৮০ টাকা।

তথ্য অনুযায়ী চলতি বছরের  জানুয়ারি মাসে কুয়েতে ২২ ক্যারেট সোনার সর্বোচ্চ মূল্য ছিলো ২৫.৫৮০ দিনার,  ফেব্রুয়ারিতে ২৭.০৭০ দিনার, মার্চে ২৮.৩২০ দিনার, এবং চলতি এপ্রিল মাসে ২২ ক্যারেট সোনার সর্বোচ্চ মূল্য ২৯.৬৮০ দিনার পর্যন্ত উঠেছিল। 

যেখানে গত নভেম্বরে অর্থাৎ পাঁচমাস আগেও ছিলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম পঁচিশ দিনার তিনশ’ ফিলস যা বাংলাদেশী মূদ্রায় ১০১২০ টাকা। অর্থাৎ এই কয়েক মাসে ভরিতে বেড়েছে প্রায় বিশ হাজার টাকা। যা এ যাবত কালের সর্বোচ্চ মূল্য।

কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তাই এই মূল্য সবসময় এক থাকে না। দেশটিতে প্রত্যেকটি স্বর্ণের দোকানে সরকারের দেয়া অনলাইন মূল্য তালিকা রয়েছে।  প্রতি তিন মিনিটে এই মূল্য পরিবর্তন হতে থাকে।

কুয়েতে সাধারণত স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় চব্বিশ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য ছিলো ৩২ দিনার ১০০ ফিলস (৩২.১০০ কুয়েতি দিনার) যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৮৪০ টাকারও বেশি। একুশ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য ২৮ দিনার ১১৬ ফিলস। যা বাংলাদেশি মুদ্রায় এগারো হাজার ২৫০ টাকা।

বর্তমানে কুয়েতে মুদ্রা বিনিময় হাউজগুলোতে এক কুয়েতি দিনারের বিপরীতে ৩৯৫ থেকে প্রায় ৪০০ টাকা দিচ্ছেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠালে সাথে যোগ হবে ২ দশমিক ৫ শতাংশ প্রনোদনা।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক