শরীরচর্চা না করেও যেভাবে ওজন কমালেন বিদ্যা বালান

দীর্ঘ ১৭ বছর পর সবাইকে চমকে দিয়ে ‘মঞ্জুলিকা’ হয়ে পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। লম্বা সময় পর এই জায়গায় আসতে অনেক কাঠগোড় পোড়াতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সময় চেহারা নিয়ে প্রায়ই কটাক্ষের মুখে পড়তেন তিনি। তবে সমালোচনায় শুনে কখনও ভেঙে পড়েননি। বরং তিনি সব সময় বলেছেন, শারীরিক গঠন সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না। তার এই বার্তা অনুপ্রেরণা জুগিয়েছে বহু নারীকে। সেই মানুষটিই এক মোহনীয় রূপ নিয়ে হঠাৎ চমকে দিলেন দর্শককে। 

জানা যায়, পেশাগত প্রয়োজনে ওজন ঝরিয়েছেন বিদ্যা। এখন তিনি ছিপছিপে, পাতলা গড়নের। এ যেন সেই পুরোনো মঞ্জুলিকা!

সম্প্রতি বিদ্যা ওজন কমানোর বিষয়ে মুখ খুলেছেন। বিদ্যা বলেন, এর আগে আমি ওজন কমাতে কম চেষ্টা করিনি। শরীরচর্চা, ডায়েট সব কিছুই করছি। সুফল পায়নি, তা নয়। তবে কয়েক মাসের ব্যবধানে ফের ওজন বেড়ে গেছে। এমন কেন হচ্ছে, সেটা জানতে চেন্নাইয়ের একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করি। 

তিনি আমাকে বলেন, শরীরে বিভিন্ন সংক্রমণের কারণে ওজন কমছে না। তিনি ভরসা দিয়েছিলেন। আমার ওজন বেড়ে যেতে পারে এমন খাবার খাওয়া বন্ধ করতে বলেন। সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন খাবার খেতে বারণ করেন। দই, পালং যে আমার ওজন বেড়ে যাওয়ার কারণ, পুষ্টিবিদ জানান আমাকে। তারপর থেকে ওই খাবারগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি চিরতরে।

তা হলে কি বিদ্যা শরীরচর্চা করতেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান। একদমই নয়। বিদ্যা জানিয়েছেন, তিনি রোগা হওয়ার জন্য জিমে যাননি। এমনকি বাড়িতেও শরীরচর্চা করেননি। পুষ্টিবিদের পরামর্শেই শরীরচর্চা করা বন্ধ করেন তিনি। 

অথচ এর আগে নিয়ম করে জিমে যেতেন বিদ্যা। কাজের মতো শরীরচর্চাও করতেন নিষ্ঠার সঙ্গে। কিন্তু নজরে পড়ার মতো কোনো সুফল তিনি পাননি। তবে ‘ভুলভুলাইয়া ৩’-র শুটিংয়ের আগে উঠেপড়ে লাগেন তিনি। 

পুষ্টিবিদের পরামর্শেই শুরু হয় বিদ্যার ওজন কমানোর সফর। পুষ্টিবিদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তিনি। পরিশ্রমের ফল যে ভালো হয়েছে, বিদ্যাকে দেখেই তা বোঝা যাচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী