শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহে শপথ নেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঐতিহাসিক মুহূর্তে সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণের পর বিধানসভায়ও যাবেন শুভেন্দু। তার পাশাপাশি শনিবার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে আরও ১১ জন মন্ত্রী শপথ নিতে পারেন। বাঙালিয়ানাকে পাথেয় করে শনিবার (৯ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেন শুভেন্দু।

মঞ্চে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। এছাড়া থাকছে অন্য মনীষীদের ছবি। শপথ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গসহ পশ্চিমবঙ্গের সব জেলার বিজেপি কর্মীরা আসতে শুরু করে কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে।

এই মেগা অনুষ্ঠানের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর।

কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনীও। মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে একজন করে আইপিএস মর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। পুরো ব্যবস্থা তদারকি করবেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

শপথ গ্রহণকে কেন্দ্র করে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী গাড়ি চলাচলে বড়োসড়ো নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। তবে জরুরি পরিষেবা যেমন- অক্সিজেন, ওষুধ, সবজি, ফল, দুধ, এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তা, এজেসি বোস রোডের একাংশ থেকে হেস্টিং ক্রসিং খিদিরপুর রোডে কোনো গাড়ি যেতে পারবে না।

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথির শান্তি কুঞ্জে ভিড় করেন অসংখ্য বিজেপির কর্মী-সমর্থকরা।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা