লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০, পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার (২ মে) চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে নিহতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেই ইসরায়েল এসব হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ন্যাশনাল নিউজ এজেন্সি।

শনিবার (২ মে) এনএনএ জানায়, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়। এর আগে কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুজন নিহত হন। লওয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন এবং শৌকিনে আরেক হামলায় দুজন নিহত হয়।

এছাড়া নাবাতিয়েহ শহরের আল-কুদস চত্বরের কাছে আল-সাআদা বেকারির আশপাশে বিমান হামলা চালানো হয়। টাইর জেলার সিদ্দিকিন এলাকায়ও ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়।

ইসরাইল দাবি করেছে, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল । তবে নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএনএ’র তথ্যমতে, গত দুই দিনেই ইসরাইলি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। অন্যদিকে, ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন করে সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৬১৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংঘাতের কারণে লেবাননে ১০ লাখের বেশি বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখবে। গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় ইসরাইলি সেনা ও যানবাহনের ওপর আর্টিলারি হামলা চালানো হয়েছে।

তারা আরও দাবি করেছে, ড্রোন ব্যবহার করে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ছোট ফাইবার-অপটিক ড্রোন দিয়ে ইসরাইলি ট্যাংকেও হামলা চালানো হচ্ছে। এতে তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার দিনেই লেবাননের হিজবুল্লাহ-এর ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর পর ওয়াশিংটনের ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি ১৭ এপ্রিল কার্যকর হলেও বাস্তবে তা অনেকটাই অকার্যকর বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা