লেবাননে ইসরাইলি হামলায় হাসপাতালের পরিচালকসহ ৬ চিকিৎসাকর্মী নিহত

লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল-আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হাসপাতাল যেটি ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল।  

লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরাইল।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আহরাম নিউজ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাপুরুষোচিত ইসরাইলি হামলায় হাসপাতালের পরিচালক ডাঃ আলি আল্লাম এবং তার ছয় সহকর্মীর মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এটি ক্রমাগত ইসরাইলি আগ্রাসনে। 

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, কোনো সতর্কতা ছাড়াই এই হামলা চালিয়েছে ইসরাইল।

মন্ত্রণালয় আল্লামের মৃত্যুকে একটি মহা ক্ষতি বলে বর্ণনা করেছে এবং প্রাদেশিক গভর্নর বাছির খোদর এক্স পোস্টে বলেছেন, আল্লাম ছিলেন বালবেকের শ্রেষ্ঠ নাগরিকদের একজন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুক্রবার ইসরাইলের আরেক বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করে বলেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, লেবাননে প্রায় ১৪ মাসে ইসরাইলি হামলায় ৩ হাজার ৬৪৫ জন নিহত এবং সাড়ে ১৫ হাজার জন আহত হয়েছে। এর মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসাকর্মী রয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প