লিডস বাঙালি ইয়ুথ সোসাইটির উদ্যোগে জাবের আহমেদকে সংবর্ধনা

লিডস বাঙালি ইয়ুথ সোসাইটির আয়োজনে সংগঠনের উপদেষ্টা শিক্ষানুরাগী সৈয়দ জাবের আহমেদকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাতে লিডসের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, কবি এবং লিডস বিশ্ববিদ্যালয়, লিডস বেকেট ইউনিভার্সিটি এবং গ্লোবাল ব্যাংকিং স্কুলে অধ্যয়নরত নতুন ও পুরাতন বাংলাদেশি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিকাশ হুসেইন ও রিপন আহমেদ। সৈয়দ জাবের আহমেদের উমরাহ পালন এবং বাংলাদেশ সফরের প্রাক্কালে তাকে শুভেচ্ছা জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং যুক্তরাজ্যে অভিবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে, যুক্তরাজ্যে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে আসা অভিবাসীদের বাড়ি ভাড়া ও কাজ সংগ্রহের জটিলতা নিয়ে আলোচনা হয়। বক্তারা লিডস বাঙালি ইয়ুথ সোসাইটির দীর্ঘদিনের সহায়তামূলক কাজের প্রশংসা করেন।

সৈয়দ জাবের আহমেদ তার বক্তব্যে তরুণদের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং লিডসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন, আগামী প্রজন্মকে আরও শক্তিশালী করে এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজালাল জামে মসজিদের প্রাক্তন সম্পাদক সাব্বির কোরেশী, ডাইরেক্ট আইডিয়েল এডুকেশন সার্ভিসের পরিচালক বখতিয়ার হুসেন, কবি আহমেদ সৈয়দ শাহনুর এবং বাংলাদেশি সেন্টারের সাবেক পরিচালক মল্লিক ওয়াহিদ।

অনুষ্ঠানের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা মনে করেন, এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি লিডসের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী