লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

গত ১৫ ই এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এম ডি–২০ এর বার্ষিক কনভেনশন নিউইয়র্কের অদুরে ঐতিহাসিক শহর সিরাকুজ এ সম্পন্ন হয়ে গেলো। নিউইয়র্ক মাল্টিপলডিস্ট্রিক্ট ২০ এর অধীনে ১১ টি লায়ন্স ডিস্ট্রিক্ট এঁর প্রায় ১২০০ লায়ন্স সদস্যগণ উক্ত কনভেনশনে অংশগ্রহণ করেন।

আত্মমানবতার সাহায্যার্থে এগিয়ে আসা বিশ্বের সর্ববৃহৎ সংগঠন লায়ন্স ক্লাবের কার্যক্রম আরো ছড়িয়ে দেবার প্রত্যয় নিয়ে ৫ দিন ব্যাপী এই কনভেনশনে উপস্থিত সকল সদস্যরা নিজেদেরকে আরো সেবায় নিয়োজিত থেকে লায়নইজমের মূললক্ষ্য পূরণে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

১৫ ই এপ্রিল বৃহস্পতিবার ১১টি ডিস্ট্রিক্ট এঁর প্রাক্তন গভর্নর ও বর্তমান গভর্নরদের নিয়ে সংগঠিত “কাউন্সিল অব গভর্নরস” এর উচ্চমান সভায় সকল ডিস্ট্রিক্টের লায়ন্স গভর্নরদের সারাবছর কাজের সম্মাননা প্রদান করা হয়।

২০২৫-২০২৬ লায়ন্স গভর্নরদের কার্যকালে এ বছর মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর গভর্নর লায়ন আসেফ বারী, পিএমজেফ কে তাঁর অসামান্য নেতৃত্বের দূরদরশিতা, নিষ্ঠা এবং সেবার প্রতি অদম্য-প্রতিশ্রুতির প্রকৃত প্রতিফলনের স্বীকৃতি স্বরূপ ডিস্ট্রিক্ট এমডি-২০ এর “নাম্বার ওয়ান ডিস্ট্রিক্ট” হওয়ার মর্যাদা অর্জন করেন। লায়ন আসেফ বারীর অধীনে এবছর ৫টি নতুন লায়ন্স ক্লাব ও ১ টিলিও ক্লাব নতুন চার্টার অর্জন করেন এবং লায়ন্স পরিবারে ২২৭ জননতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেন। এ অর্জন কেবল একটি মাইলফলকইনা – এই কৃ্তিত্ব বাংলাদেশি প্রথম লায়ন্স গভর্নর হিসেবে লায়ন আসেফবারী লায়ন্স পরিবারে একটি উত্তরাধিকার সৃষ্টির পথচলা।

কনভেনশনের দ্বিতীয় দিনে মূল সেশনে প্রায় ১২০০ লায়ন্স সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে ফ্ল্যাগ সিরিমনিতে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে অত্যন্ত গর্বের মুহূর্ত যে, আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী পিএমজেএফ এবং তাঁর পার্টনার ইন সার্ভিস লায়ন মুনমুন হাসিনা বারী, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সাবেক আন্তর্জাতিক প্রেসিডেন্ট সহবিশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে প্রথম বাংলাদেশি গভর্নর হিসেবে মর্যাদাপূর্ণ মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পেয়ে তাঁরা গভীরভাবে সম্মানিত হয়েছেন যা পুরো বাঙালি কমিউনিটির জন্য এই ব্যাংকুয়েট সেশন এবং ২০০ দেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ এই মুহূর্তেটিকে আরো স্মরণীয় ও অর্থবহ করে তুলেছে।

সিরাকুস ম্যারিয়ট হোটেলে তৃ্তীয় দিনে “গ্র্যান্ড গালা ডিনারে” নিউইয়র্ক আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। এবারের “গালা ডিনার” এর থিমছিল আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমেরিকান ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের উপস্থাপন করা। বিভিন্ন ডিস্ট্রিক্ট এঁর লায়ন্স সদস্যগণ বর্ণিল পোষাকে উক্ত অনুষ্ঠানে নেচে-গেয়ে সুরের তালে তালে দারুণ এক সন্ধ্যা উপভোগ করেন। অনুষ্ঠানের শেষে বাহারী খাবারের আয়োজনের মাধ্যমে কনভেনশন সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কনভেনশনে অন্যান্যদের মাঝে আরও যারা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন প্রাক্তণলায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট লায়ন এলব্রান্ডেল, লায়ন ডগলাস, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মনোজ শাহ এবং পার্টনার ইন সার্ভিস। তাছাড়া মাল্টিপল ডিষ্ট্রিক্ট ২০ এর অধীনে সকল ডিস্ট্রিক্ট গভর্নরগণ। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী