লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়েছে হলিউড তারকাদের ঘরবাড়ি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি মার্কিন তারকারাও। এই কাতারে রয়েছে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ ছাড়া শহরের উত্তরেও দাবানল ছড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কীভাবে ছড়াল এই ভয়াবহ আগুন।


হৃদয়বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস হিলটন লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’


তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা।


খ্যাতনামী জেমি লি কার্টিস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন।


জেমি লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি।


দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্‌রুদ্ধ তিনি।


স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।

এদিকে দাবানলকে কেন্দ্র করে ইতিমধ্যে হলিউডের কয়েকটি বড় বড় আয়োজন বাতিল করা হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের