লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্তা, প্রতিবাদ করায় ছেলেকে মারধর

লন্ডনে বোরকা পরায় হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। এ ঘটনার প্রতিবাদ করায় তার ছেলেকে মারধর করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) লন্ডনের হিথ্রো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক বাঙালি নারীকে বোরকা পরা অবস্থায় দেখে বাজে মন্তব্য করেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই বাংলাদেশিকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীকে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় বেজবল ব্যাট দিয়ে ছেলের মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদের সাহায্য করেন এবং ওই ব্যক্তিকে গাড়ি থামাতে বললে তিনি দ্রুত পালিয়ে যান।

হামলার শিকার ব‍্যক্তির এক আত্মীয় জানান, হামলার দিন ছেলে তার মাকে বাংলাদেশ থেকে আসায় হিথ্রো থেকে আনতে যান। বাসায় ফেরার পথে রাস্তায় একটি জায়গায় থামেন কিছু খাওয়ার জন্য। সেখানে গাড়ি থামানোর পরপরই ওই ব্যক্তিসহ আরও কয়েকজন বোরকা পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন। ছেলে প্রতিবাদ করায় হামলা শুরু করেন।

আহত ছেলেটি চিকিৎসা শেষে বাসার রয়েছেন বলে জানা গেছে। তারা পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় থাকেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের