লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার অবস্থা কিছুটা ভালো হলেও পুরোপুরি সংক্রামুক্ত নন।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। এখান থেকে আমরা সপ্তাহে পাঁচ দিন নিয়ে যাই হাসপাতালে।’

কথা বলতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, কথা বলেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তা নয়। যদি কেউ বলেন, পানি দেবো?-তিনি হয়তো বলেন, দাও। কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না, কারণ ওয়ার্ড ডেলিভারি দিতে আব্বুর কষ্ট হয়। অবশ্য, সার্জারির আগেই তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। খুব দরকার না হলে কথা বলেন না।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। আমরা সবার কাছে দোয়া চাই। দেশের মানুষ যেন উনার জন্য দোয়া করেন।’

তিনি আরও জানান, আব্বু লন্ডনে এসেছেন এপ্রিলে। সেই সময় এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাই। তখন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং দাঁড়াতে পারছিলেন না।

ইলিয়াস কাঞ্চন দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ শুধু তার ক্যারিয়ারের নয়, ঢালিউডের ইতিহাসেও অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। এছাড়া ‘ভেজা চোখ’ সিনেমায় অভিনয় করে কোটি দর্শককে কাঁদিয়েছেন। তার গড়া ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকও পেয়েছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প