রোহিত ও কোহলিকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ ব্রেট লি’র

প্রতিবারের মতো এবারও বর্ডার-গাভাস্কার সিরিজের আগে জমে উঠেছে কথার লড়াই। কিছুদিন আগেই পন্টিংয়ের করা এক সমালোচনার পাল্টা জবাব দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। এবার কথার লড়াইয়ে নেমেছেন সাবেক অজি পেসার ব্রেট লি।

সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সাবেক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি’ও সেই পথ-ই অবলম্বন করলেন। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন তিনি।

বর্তমানে রোহিত এবং কোহলি দুইজনই বাজে ফর্মে রয়েছেন। যার কারণে এই দুই ব্যাটসম্যানকে ক্রিকেট থেকে দূরে থাকতে বললেন লি। নিজের ইউটিউব চ্যানেলে লি বলেন, ‘টেকনিক নিয়ে কাজ করো, ফ্রেশ হয়ে ওঠো। ক্রিকেট থেকে যতটা সম্ভব দূরে চলে যাও। এরপর অস্ট্রেলিয়ার মাঠে ফিরে আসো। বলছি কারণ–এসব অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রোহিতকে নতুন বলে আক্রমণ করবে।’

তবে বর্তমান সময়ে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন ব্যর্থ হচ্ছেন সেটাও নিজেও জানেন না লি। ব্রেট লি বলেন, ‘আপনি যদি হিটম্যান (রোহিত শর্মা) এবং কিং (বিরাট কোহলি) এর দিকে তাকান, ওরা দুজনে শেষ সিরিজে ৯০ রান করে পেয়েছে। এটা তাদের সঙ্গে যায় না। এর চেয়ে অনেক ভালো খেলোয়াড় দুজনেই। তারা কেন ব্যর্থ হয়েছে সেটা খোঁজাও খুব কঠিন।’

১৯৯৬-৯৭ মৌসুমে শুরু হয় বর্ডার-গাভাস্কার সিরিজ। ২০২৪-২৫ মৌসুমের এই সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর। প্রথমবারের মতো ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। যার প্রথমটি হবে অস্ট্রেলিয়ার পার্থে। শেষবার অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে এই ট্রফি ধরে রেখেছিল ভারত।       

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী