রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

মেসি না রোনাল্ডো? প্রায়শই এমন প্রশ্নের মুখে পড়তে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে লড়াইটাকে এমন উচ্চতাতে নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি; যার ধারে কাছেও নেই অন্য কেউ। সাফল্য, অর্জন কিংবা রেকর্ড সব কিছুতেই দু’জনে টেক্কা দিয়ে গেছেন ও যাচ্ছেন। যা এই দুই ফুটবলারকে করেছে বাকিদের থেকে আলাদা।

তাই দু’জনের মধ্যে কে সেরা সেই প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা। এবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সদ্য ব্যালন ডি’অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে।

ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনাল্ডো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি। তাই দুজনের সম্পর্কেই ভালো জানা আছে রদ্রির। সেই অভিজ্ঞার আলোকেই দু’জনকে নিয়ে রদ্রি জানিয়েছেন তার মত।

‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, তারা দুজনের পার্থক্যটা জানে। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনাল্ডো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবিলা করেছেন।’

দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক। কারণ, বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত, যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না! তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।’

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি