রিকশাচালকদের অবরোধ ঢাকা থেকে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, কমেনি ভোগান্তি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ শেষে প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় কমলাপুর থেকে জামলাপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।

সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিন বোর্ডে দেখা যায়, একতা এক্সপ্রেস সোয়া ১০টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস সাড়ে ১০টায়, জয়ন্তিকা এক্সপ্রেস সোয়া ১১টায়, অগ্নিবীণা এক্সপ্রেস সাড়ে ১১টায়, মোহনগঞ্জ এক্সপ্রেস সোয়া ১টায়, বনলতা এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে, চট্টলা এক্সপ্রেস পৌনে ২টায়, সিল্ক সিটি ২টা ৪০ মিনিটে, কালনী এক্সপ্রেস ২ টা ৫৫ মিনিটে, উপকূল এক্সপ্রেস ৩টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এর কোনোটি ছেড়ে যায়নি। এর মধ্যে বেশিরভাগ ট্রেনই প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি।

বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা। একতা এক্সপ্রেসের যাত্রী মুহাইমিনুল বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি। কিছুদিন পরপরই দেখি এরকম সমস্যা হয়। এত আন্দোলন-অবরোধ আর ভালো লাগে না। আর কত ধৈর্য ধরবো।

জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী হুসনেআরা বলেন, সকাল থেকে বাচ্চাটাকে নিয়ে এখানে বসে আছি। জরুরি কাজে বাড়ি যেতে হবে, না হলে বাসায় ফিরে যেতাম। কখন ট্রেন ছাড়বে জানি না। ভোগান্তির শেষ নেই।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। অলরেডি জামালপুর এক্সপ্রেস ছেড়ে গেছে। যেসব ট্রেন সকাল থেকে অপেক্ষারত আছে, সেগুলোও ছেড়ে যাবে। রাতের মধ্যেই শিডিউল ঠিক হয়ে যাবে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের