রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

‘বয়সকে পেছনে ফেলে আসা’ ক্রিস্টিয়ানো রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। গোলের পর গোল করেই যাচ্ছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার।এবার জোড়া গোল করে আল নাসরকে জেতালেন তিনি।

সৌদি প্রো লিগের ম্যাচে আজ দামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেছেন রোনালদো। এর প্রথমটি আসে পেনাল্টি থেকে।  

এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-ঘারাফার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ফর্ম লিগেও ধরে রাখলেন আল নাসরের অধিনায়ক।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ১০ জনের দলে পরিণত হয় দামাক। আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। ডিফেন্ডার হারিয়ে আরও চাপে পড়ে যায় সফরকারীরা। যার ফলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।  

৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করেন পর্তুগিজ তারকা। এটি তার ক্যারিয়ারের ৯১৫ তম গোল। ৩০ বছর হওয়ার পর ৪৫২টি! এ মৌসুমে এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের জার্সিতে তার গোলসংখ্যা ২০টি, আছে ৪টি অ্যাসিস্টও।

এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হলো আল নাসরের। যদিও তাদের অবস্থান এখনো তিনেই। তবে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়েছেন রোনালদোরা। আর দুইয়ে থাকা আল-হিলালের সংগ্রহ ২৮ পয়েন্ট। কিন্তু শীর্ষ দুই দলই আল নাসরের চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে। আল-নাসরের কাছে হেরে যাওয়া দামাক ১৪ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প