রেমিট্যান্স সার্টিফিকেট দিতে গড়িমসি ব্যাংকের, ভোগান্তিতে প্রবাসীরা

প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে কোনো খাতে ব্যয়-বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস। তখনই প্রয়োজন পড়ে রেমিট্যান্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন, এই সনদ দিতে বাধ্য ব্যাংকগুলো। তবে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিট্যান্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিট্যান্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে, এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক।

প্রবাসীরা জানান, ব্যাংকে রেমিট্যান্স সার্টিফিকেট আনতে গেলে সার্টিফিকেট দেয়ার বদলে বিভিন্ন অজুহাত দেখায় ব্যাংকগুলো। এতে প্রয়োজনীয় কাজ করতে ঝামেলায় পড়তে হচ্ছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিট্যান্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউজ বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না।

ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনউদ্দিন বলেন,

যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংকেই সনদ দিতে হবে। এখানে গড়িমসি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহম্মদ আব্দুল মান্নান বলেন, এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক থেকে কঠোর নির্দেশনা জারি করতে হবে। যাতে করে কোনো গ্রাহককে ব্যাংকে গিয়ে ভোগান্তিতে পড়তে না হয়।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককে নিশ্চিত করতে হবে। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন,

রেমিট্যান্স সার্টিফিকেট একজন প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে বাড়ি-গাড়ি করা থেকে শুরু করে সবক্ষেত্রে সুবিধা পেতে পারে। তাই প্রবাসী ও তাদের স্বজনরা যাতে বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংককে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিট্যান্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন,

সার্টিফিকেট একান্তই প্রয়োজন হলে ব্যাংককে অবশ্যই সেটি দিতে হবে। এক্ষেত্রে ব্যাংকের কোনো আইনি জটিলতা নেই। কোনো ব্যাংক গড়িমসি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

কোনো ব্যাংক যদি রেমিট্যান্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে নিজেদের হটলাইন নম্বর ১৬২৩৬-এ অভিযোগ করারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০