রেকর্ড ভেঙে ছুটছে ‘ধুরন্ধর ২’, ২১তম দিনে কত আয় করেছে সিনেমাটি?

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে শুরু থেকেই দাপট দেখিয়ে আসছে। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমাটির আয়ের গতি এখনো ঈর্ষণীয়। যদিও সাম্প্রতিক কয়েক দিনে আয়ের গ্রাফে কিছুটা ওঠানামা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মুক্তির ২১তম দিনে (বুধবার, ৮ এপ্রিল) সিনেমাটি আয় করেছে প্রায় ৭.০৬ কোটি রুপি। বর্তমানে ভারতজুড়ে সিনেমাটির ১২ হাজার ৯১৭টি শো চলছে।

এর ফলে ভারতে ‘ধুরন্ধর ২’সিনেমার মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ হাজার ২৪৫ দশমিক ৫৪ কোটি রুপি। অন্যদিকে, নেট কালেকশন পৌঁছেছে ১,০৪০.৪৩ কোটি রুপি- যা যেকোনো বলিউড সিনেমার জন্যই বড় অর্জন।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী আয়েও দারুণ পারফর্ম করছে সিনেমাটি। ২০২৬ সালের সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর ২’। বর্তমানে এটি বিশ্ব তালিকার ১০ নম্বরে রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা-যেখানে বাকি সব সিনেমা হলিউড ও চীনের। ফলে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির গ্রহণযোগ্যতা স্পষ্ট।

পরিচালক আদিত্য ধর নির্মিত এই সিনেমাটি মুক্তি পায় গত ১৯ মার্চ। এর আগের বছর মুক্তি পেয়েছিল এর প্রথম কিস্তি।

সিনেমাটিতে জসকিরতের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, দানিশ পান্ডোর ও গৌরব গেরা।

উল্লেখ্য, এর আগে আদিত্য ধর পরিচালিত ‘ইউরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-ও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী অনুশকা শর্মা।

বিরাট জানিয়েছেন, ‘এমন সিনেমা ভারতে আগে দেখিনি। একেবারেই আলাদা অভিজ্ঞতা। পুরো সময় চোখ সরাতে পারিনি।’

অন্যদিকে অনুশকা শর্মা বলেন, ‘দীর্ঘ সময়ের এমন সিনেমা তৈরি করতে যে পরিশ্রম লাগে, তা স্পষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে দর্শককে ধরে রাখে।’

সব মিলিয়ে, আয়ের গতি কিছুটা কমলেও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এখনো বক্স অফিস ও দর্শকপ্রিয়তায় সমানভাবে এগিয়ে চলছে। রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া এই যাত্রা কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার অপেক্ষা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী