রুট-বেথেলের জোড়া সেঞ্চুরি, ৪১৪ রানের বিশাল সংগ্রহ ইংল্যান্ডের

প্রথম দুই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে শেষ ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। তবে, ইংল্যান্ডের জন্য ম্যাচটা সম্মান বাঁচানোর। হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হবে। জিতলে সেই লজ্জা কাটানো যাবে কিছুটা।

এ লক্ষ্যে সাউদাম্পটনে খেলতে নেমে রীতিমত দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটাররা। জোড়া সেঞ্চুরি করলেন জো রুট ও জ্যাকব বেথেল। সঙ্গে জেমি স্মিথ ও জস বাটলারের দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৪১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে স্বাগতিক ইংল্যান্ড।

টস জিতেছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ডকে। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি স্টাইলে ঝড় তোলেন দুই ইংলিশ ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেট। ৮.৩ ওভারে ৫৯ রানের জুটি গড়েন তারা।

৩৩ বলে ৩১ রান করে আউট হন বেন ডাকেট। ৪৮ বলে ৬২ রান করে আউট হন জেমি স্মিথ। ১১৭ রানের মাথায় পড়েছিল ২য় উইকেট। এরপর জো রুট আর জেকব বেথেল মিলে তাণ্ডব চালান প্রোটিয়া বোলারদের ওপর। ১৮২ রানের বিশাল স্কোর গড়ে তোলেন এই দুই ব্যাটার।

জো রুট ৯৬ বলে করেন ১০০ রান। জেকব বেথেল ৮২ বলে করেন ১১০ রান। শেষ দিকে ৩২ বলে ৬২রান করে অপরাজিত থাকেন জস বাটলার। ৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪১৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

২টি করে উইকেট নেন করবিন বোস এবং কেশভ মাহারাজ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের