রিয়াদ আন্তর্জাতিক বইমেলা শুরু ২৬ সেপ্টেম্বর

সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৪’। এটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর বইমেলার ‘সম্মানীয় অতিথি’ দেশ কাতার।

সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয় বলেছে, কাতারকে এ বইমেলার ‘সম্মানীয় অতিথি’ রাষ্ট্র করার বিষয়টি বন্ধুপ্রতিম এ দুই দেশের মধ্যকার শক্তিশালী ভ্রাতৃত্বের বন্ধনেরই প্রতিফলন। এটি সৌদি আরব ও কাতারের মধ্যে ঐতিহাসিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করছে।

সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বইমেলায় কাতারের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন।

রিয়াদ আন্তর্জাতিক বইমেলা সাহিত্য, প্রকাশনা ও অনুবাদের সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে এসে নিজেদের চিন্তাভাবনা ও সংস্কৃতির বিনিময় করেন গুণীজনেরা, সমর্থন জানান প্রকাশনাশিল্পের প্রতি, উৎসাহ জোগান পাঠাভ্যাসে।

বইমেলায় অন্যান্য দেশের পাশাপাশি কাতারেরও একটি প্যাভিলিয়ন থাকবে। বইমেলায় সংগীত পরিবেশন করবে দেশটির একটি ফোক ব্যান্ডও। আরও থাকবে সেমিনার, প্যানেল আলোচনা, কবিতা আবৃত্তি ইত্যাদি।

Ads by 

রিয়াদ আন্তর্জাতিক বইমেলা সাহিত্য, প্রকাশনা ও অনুবাদের সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে এসে নিজেদের চিন্তাভাবনা ও সংস্কৃতির বিনিময় করেন গুণীজনেরা, সমর্থন জানান প্রকাশনাশিল্পের প্রতি, উৎসাহ জোগান পাঠাভ্যাসে। পাঠক ও উৎসুকজনের মধ্যে সাম্প্রতিকতম সাহিত্যকর্ম ও বইয়ের পরিচিতি তুলে ধরারও এক সুযোগ এ বইমেলা।

বিপুলসংখ্যক পাঠক–দর্শকের উপস্থিতি ও নানা বৈচিত্র্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য রিয়াদ বইমেলার বিশেষ পরিচিতি রয়েছে। এখানে আরবি ভাষাভাষী ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে থাকে।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী