রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। অপর প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

এর আগে, এদিন দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

এদিন দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। সংসদ অধিবেশনের কক্ষে তিনটি নির্ধারিত ব্যালট বাক্সে ভোট দেন তারা।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হলো। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। এর আগে টানা কয়েকবার রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছিল।

  • Related Posts

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    সংখ্যার সমীকরণে ফল কার্যত নির্ধারিত। তবু একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা