ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেহরানকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশের বিরুদ্ধে নেওয়া এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার ‘অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে এমন আর্থিক ও বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, যেসব দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে কোনো ধরনের সহায়তা বা অর্থনৈতিক সুবিধা দেবে, সেসব দেশকেও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরানের তেল চোরাচালান, আর্থিক সোয়াপ ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ‘ফ্রন্ট’ বা নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধ করার নির্দেশের কথাও উল্লেখ করেন ট্রাম্প। খবর আনোদালু এজেন্সির।

এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে বলে স্পষ্ট ভাষায় সতর্ক করেন তিনি।

  • Related Posts

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    সংখ্যার সমীকরণে ফল কার্যত নির্ধারিত। তবু একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!