রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে ছুটে যান। শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯১ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দিনিপ্রো নদীর বাম তীরের একটি পূর্বাঞ্চলীয় উপশহরে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনও আটজন নিখোঁজ রয়েছেন। সব ধ্বংসস্তূপ অপসারণ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের পাঁচ বছরে কিয়েভজুড়ে এত বিস্তৃত ধ্বংসযজ্ঞের ঘটনা খুব কমই ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত মে মাসে কিয়েভে আরেকটি হামলায় ২৪ জন নিহত হয়েছিল।

এদিকে, আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে হামলাস্থল পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি একটি আংশিক ধসে পড়া নয়তলা আবাসিক ভবন ঘুরে দেখেন এবং মিত্র দেশগুলোর প্রতিশ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো না পাওয়াকে ক্ষয়ক্ষতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

জেলেনস্কি বলেন, আমাদের অংশীদারেরা যদি সময়মতো তাদের প্রতিশ্রুতি পূরণ করতেন, তাহলে হয়তো আরও বেশি বাড়িঘর ও মানুষের জীবন রক্ষা করা যেত। তিনি আগামী সপ্তাহের ন্যাটো সম্মেলনে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হবে বলেও জানান।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প