রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে একটি ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে আঘাত হানে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

জিএফজেড প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৭ জানালেও পরে তা সংশোধন করে ৭.৪ জানায়। ইএমএসসি শুরু থেকেই এটিকে ৭.৪ মাত্রার ভূমিকম্প বলে উল্লেখ করেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের ফলে কমান্ডার দ্বীপপুঞ্জের অ্যালেউতস্কি জেলায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

পূর্ব কামচাটকার উস্ত-কামচাটস্কি অঞ্চলে ৪০ সেন্টিমিটার এবং সর্বাধিক জনবসতিপূর্ণ দক্ষিণ-পূর্ব কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে ১৫ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই রাজ্যের জন্য জারি করা সুনামি সতর্কতা এরই মধ্যে প্রত্যাহার করেছে।

কামচাটকা অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ রিং অব ফায়ার অঞ্চলের অন্তর্গত হওয়ায় এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে রাশিয়ার জরুরি সেবা বিভাগ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী