রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন, নিশ্চিত করলো ন্যাটো

রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে সোমবার (২৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান। রুটে এটিকে ‘গুরুতর উত্তেজনা’ এবং ‘যুদ্ধের বিপজ্জনক সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে, প্রায় ১ হাজার ৫০০ উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় পৌঁছেছে। এটি সিউলকে কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে।

রুটে আরও জানান, উত্তর কোরিয়া এরই মধ্যে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছে। এর বিনিময়ে পুতিনের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে সামরিক প্রযুক্তি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার একটি চেষ্টা বলে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব।

ইউক্রেনীয় বাহিনীর একটি অংশ কুরস্ক অঞ্চলে প্রবেশের পর থেকে ওই এলাকায় সংঘাত অব্যাহত রয়েছে। নতুন করে উত্তর কোরীয় সৈন্য মোতায়েন কিয়েভের বাহিনীর জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সপ্তাহে প্রায় পাঁচ হাজার উত্তর কোরীয় সৈন্য রুশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভাষাগত বাধা এবং সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতার অভাবে উত্তর কোরীয় বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে কুরস্ক অঞ্চলে এসব সৈন্য মোতায়েন পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা সংঘাতের মাত্রা আরও বাদিয়ে দিতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প