রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা‌ ‘পেড্ডি’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। মুক্তির তৃতীয় দিনেও দুর্দান্ত সংগ্রহ করেছে। শনিবার (৬ জুন) ভারতে সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৩.৫০ কোটি রুপি।

ফলে তিন দিনে দেশীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪৩.৫০ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, রোববারের আয় যুক্ত হলে চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে ‘পেড্ডি’র মোট সংগ্রহ ১৮০ থেকে ১৮৫ কোটি রুপিতে পৌঁছাতে পারে।

সবচেয়ে বেশি ব্যবসা করেছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলে। এই দুই রাজ্য মিলিয়ে তিন দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১১৩.২৫ কোটি রুপি। এর মধ্যে নিজাম অঞ্চলে ৪৭.৭৫ কোটি, সিডেড অঞ্চলে ১৬.৫০ কোটি এবং অন্ধ্র অঞ্চলে ৪৯ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।

কর্ণাটকেও ছবিটির পারফরম্যান্স সন্তোষজনক। সেখানে আয় হয়েছে প্রায় ১৬.২৫ কোটি রুপি। তবে হিন্দি ডাব সংস্করণ প্রত্যাশিত সাড়া পায়নি বলে জানা গেছে। শুরুটা মোটামুটি হলেও পরবর্তী দিনগুলোতে সংগ্রহে উল্লেখযোগ্য গতি দেখা যায়নি।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, চার দিনের ছুটির সুবিধা কাজে লাগিয়ে ‘পেড্ডি’ সহজেই ২০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। এরপর ছবিটির দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে আগামী সপ্তাহে দর্শক আগ্রহ কতটা ধরে রাখতে পারে তার ওপর।

ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে রাম চরণের অভিনয়, নির্মাণশৈলী এবং বাণিজ্যিক উপাদানের সমন্বয় দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী