রাজের নায়িকা ফারিণ, চমক দেবেন মোশাররফ করিম

তাসনিয়া ফারিণ ছোটপর্দায় তার জায়গাটা পাকাপোক্ত করে বড়পর্দায়ও কাজ শুরু করেছেন। জানা গেছে, অভিনেতা শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নতুন এক সিনেমায়। চমক দেখাবেন গুণী অভিনেতা মোশাররফ করিম।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বাংলাদেশে তার প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘ইনসাফ’। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে নতুন এই জুটিকে নিয়ে।

ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। যে রাজকে ইতিপূর্বে কেউ দেখেনি। পাশাপাশি দানবীয় ভয়ংকর রূপে হাজির হবেন মোশাররফ করিম। আর এই সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের।

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমায় প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফারিণ বলেন, অভিনয়ের পাশাপাশি গানটাকেও নিয়মিত রাখতে চাই। সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চাই।

নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে ফারিণের। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয়গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর