সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়ালো রাজশাহী

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা আরেকটু বাড়িয়েছে দুর্বার রাজশাহী। আগেই বাদ পড়া সিলেটকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল।

আজ সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৭ রান করে সিলেট। জবাবে ৫ উইকেট আর ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রাজশাহী।

প্লে-অফে যাওয়ার পথে নিজেদের সম্ভব্য সব কাজই করেছে রাজশাহী। ১২ ম্যাচে ১২ পয়েন্ট (রানরেট -১.০৩০) নিয়ে টেবিলের তিনে উঠেছে তারা। রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। আবার প্লে-অফও এখনো নিশ্চিত নয়। যে কারণে শেষ চারে খেলতে তাসকিনদের তাকিয়ে থাকতে হবে তিন ম্যাচ হাতে থাকা চিটাগং কিংস ও দুই ম্যাচ হাতে থাকা খুলনা টাইগার্সের দিকে।

রাজশাহীকে প্রার্থনা করতে হবে খুলনা যেন যেকোনো এক ম্যাচে হেরে যায়। যদি খুলনা দুই ম্যাচের দুটিতেই জিতে, সেক্ষেত্রে তিন ম্যাচেই সবগুলোতেই হারতে হবে চিটাগংকে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চিটাগং (রানরেট ১.০৪৫)। পাঁচে থাকা খুলনার পয়েন্ট ১০ ম্যাচে ৮, রানরেট -১.১৭৫।

সিলেটের ১১৭ রানের জবাবে শুরুতে হারের শঙ্কায় পড়ে রাজশাহী। ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তাসকিনের দল। এরপর পঞ্চম উইকেটে ৬৩ বলে ৭৫ রানের জুটি করেন রায়ান বার্ল ও আকবর আলী। এই জুটিতেই মূলত পথ খুঁজে পায় রাজশাহী।

৩৮ বলে ৪৩ রান করে আউট হন আকবর আলী। ৩৪ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন বার্ল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে তারা। উদ্বোধনী জুটিতে ১৯ বলে ১৭ রান তোলেন সামিউল্লাহ সিনওয়ারি ও আরিফুল। ৯ বলে ৭ রান করে আউট হন আারিফুল।

চতুর্থ উইকেটে ৩৯ বলে ৩৯ রানের জুটি করেন জাকির হাসান ও জাকের আলী। নবম উইকেটে ২০ বলে ৩৬ রানের জুটি করেন আহসান ভাটি ও সুমন খান। এই জুটিতে একশ পার করে সিলেট।

সিলেটের ইনিংসের সর্বোচ্চ স্কোর আহসান ভাটির। ২১ বলে ২৫ রান করেন তিনি। জাকির হাসান করেন ২৪ বলে ২৫ রান। সুমন খান অপরাজিত থাকেন ১১ বলে ২০ রানে।

বল হাতে রাজশাহীর হয়ে ১৫ রানে ৪ উইকেট শিকার করেন এসএম মেহেরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের হয়ে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও জন রাস জাগেসার।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা