মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৮ মিটার উঁচু থেকে নিচে পড়ে যান ওই বাংলাদেশি শ্রমিক। সকাল ৯টার দিকে খবর পেয়ে একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পান।

তিনি জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন। এরপর উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেন। সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। তবে তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভুক্তভোগী বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুধু বয়স ৪৩ বছর বলে জানা গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর