রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা ৪০

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৪০ শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগও করা হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ও স্বজনেরা ছুটে আসেন উদ্ধারকাজে অংশ নিতে। অন্তত চারটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।

জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনার পর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে আহত শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, তিনি নিজে জেলাপ্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়।

আহত শিশুদের প্রথমে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরে যাদের অবস্থা গুরুতর তাদের ঝালাওয়ার জেলার বড় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল