রাজনৈতিক স্লোগানসহ ৩ অভিযোগে ৮ পাকিস্তানি ক্রিকেটারের জরিমানা

রাজনৈতিক স্লোগানসহ ৩ অভিযোগে ৮ ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসব ক্রিকেটারের মোট জরিমানার পরিমাণ ৩০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা। গতকাল শুক্রবার নিজস্ব সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয়েছে পেসার আমের জামালকে। তাকে ১৩ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। জাতীয় দলের এ পেসারের বিরুদ্ধে অভিযোগ, গেল বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজনৈতিক স্লোগান লিখিত ক্যাপ পরিধান করে এসেছিলেন তিনি।

আমের জামালের ক্যাপে লেখা ছিল ‘৮০৪’। বিশেষ সংখ্যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে কারারুদ্ধ ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন।

এছাড়া ৩ ক্রিকেটার- বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা, সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের প্রত্যেককে ৫ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে টিম হোটেলে দেরি করে ফিরেছেন।

একই কারণে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকা সফরে যাওয়া সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমানকে অর্থ জরিমানা দেওয়া হয়েছে।

পিসিবি বলছে, উপরোক্ত কাজের মাধ্যমে তারা ক্রিকেট সংক্রান্ত বিধি ভঙ্গ করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সুনাম অক্ষুণ্ন রাখতে এ ব্যবস্থা নিয়েছে পিসিবি।

২০২৩ সালের মে থেকে কারাবন্দী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান। গেল জানুয়ারি দুর্নীতির মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

কারাগারে ইমরানের কয়েদি নম্বর ৮০৪। যে কারণে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সমর্থকদের মধ্যে এ সংখ্যাটি বিশেষ গুরুত্ব বহন করে। ইমরানের পক্ষ সমর্থন করে তারা এটি সংখ্যাকে স্লোগান হিসেবে ব্যবহার করে থাকেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কয়েদি নম্বর নিয়ে গড়া ‘৪৬৬৬৪’ আন্দোলন ছিল ব্যাপক আলোচিত ঘটনা।

শ্রেতাঙ্গ শাসনের বিরুদ্ধে কথা বলায় দীর্ঘ ২৭ বছর কারাগারে রাখা হয় ম্যান্ডেলাকে। ১৯৬৪ সালে এ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দেয় শ্রেতাঙ্গ সরকার। ম্যান্ডেলার কয়েদি নম্বর ছিল ৪৬৬। কয়েদি নম্বরের সঙ্গে কারাগারে নেওয়ার সালের (১৯৬৪) শেষ দুই ডিজিট যোগ করে ‘৮৬৬৬৪’ স্লোগানটি করা হয়। যে স্লোগানটি ব্যবহৃত হয়েছিল মরণঘাতী এইডস নির্মূলের উদ্দ্যেশে তহবিল সংগ্রহ করার জন্য।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান