রাজশাহী স্টেশনে ২ ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি খালি ট্রেনের আড়াআড়ি সংঘর্ষ ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট লাইনে একটি ট্রেন প্রবেশ ও আরেকটি ট্রেন বাইর হওয়ার সময় ভুল সিগনালের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের পেছনে থাকা খাবার বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার পর ওই বগিতে যাত্রীদের জন্য থাকা খাবারসামগ্রীগুলো বের করে নিয়ে আসেন রেলের কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ জানান, দুপুরে বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে কোনো সমস্যা থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেসকে আড়াআড়িভাবে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ঢাকা থেকে আসা এ ট্রেনটি (ধূমকেতু) ওয়াশ করার পর পদ্মা এক্সপ্রেস হয়ে বিকেল ৪টায় রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এজন্য একটি লাইনে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এতে অন্যান্য রুটের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে জানান এ রেলওয়ে কর্মকর্তা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন, দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। এ সময় সংঘর্ষ হয়। তবে সংঘর্ষের ফলে একটি ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়। কিন্তু ট্রেন খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। বর্তমানে ট্রেন উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা নির্ধারিত সময়ের ২ থেকে ৩ ঘণ্টা দেরি হতে পারে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মামুনুল ইসলাম বলেন, এ ট্রেনের যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি এলেই উদ্ধারকাজ শুরু হবে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প