রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে গাড়ি আটকে ফিল্মি কায়দায় ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে ঘটে গেল দুর্ধর্ষ ছিনতাই। নেসলে কোম্পানির একটি গাড়ি আটকে ১০ লাখেরও বেশি টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা সকালে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছালে রাস্তা ভাঙা থাকার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীরগতিতে চলতে থাকে।  

তিনি বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে মোট ছয়জন এসে আমাদের গাড়ির কাচ ভাঙচুর করেন। তারা গাড়ির সামনে এলে আমাদের গাড়ি থামে। পরে তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাজ ভাঙচুর করেন এবং আমাদের কোপ দেন। আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থেকেও টাকা নিয়ে চলে যায়।

পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে বেশ কয়েকজন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে যায়। কোম্পানির লোকজন পুলিশকে জানান, সেই ব্যাগে ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ৭০ হাজার টাকার চেক ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তদন্ত করা হচ্ছে। এ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল…

    Continue reading
    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ঢাক-ঢোল পিটিয়ে ফ্রাংকো মাস্তানতুয়োনোকে বরণ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজের ঢোল পেটাতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড। সে সময়কার কোচ জাবি আলানসো একের পর এক সুযোগ দিলেও সমর্থকদের হৃদয় জিততে পারেননি…

    Continue reading

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব