রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতাররা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫ টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় দারুসসালাম থানায় গ্রেফতার চারজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু-তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী