রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ঘটনার প্রায় আড়াই মাস পর এবার মামলার তদন্তভার নিতে যাচ্ছে পশ্চিমবেঙ্গর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রবিবার রাতে এক প্রশাসনিক বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে তদন্তভার সিআইডির হাতে দেওয়ার কথা জানান।

এর আগে অভিনেতার মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করা যায়।

এদিকে অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ওডিশা সরকারের ওপর চাপ বাড়ে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এ ঘটনায় একাধিক অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগপত্র জমা দেন বলেও জানা গেছে।

সিনে সংগঠনের দাবি, শুটিং চলাকালে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও নিয়ম লঙ্ঘনের কারণেই প্রাণ হারিয়েছেন রাহুল। পাশাপাশি শুটিং সেটে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে এসআইটি।

এখন সিআইডি তদন্তে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পর রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প