রহমত শাহের রেকর্ড ডাবল সেঞ্চুরি, উল্টো জবাব দিচ্ছে আফগানিস্তান

আফগানিস্তান এখনও পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি। এর মধ্যে ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আফগান ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাশমতউল্লাহ শহিদি। ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

এবার হাশমতউল্লাহ শহিদির সেই রেকর্ড ভেঙে আফগানদের হয়ে নতুন রেকর্ড গড়লেন রহমত শাহ। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন রহমত শাহ অপরাজিত থাকলেন ২৩১ রানে। অর্থ্যাৎ, রহমত শাহের সামনে ইনিংসটা আরও অনেক বড় করার সুযোগ রয়েছে। আগামীকাল কতদূর যেতে পারেন, সেটাই দেখার।

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে আফগানিস্তানকে পেয়ে রীতিমত রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। তিন সেঞ্চুরির ওপর ভর করে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৫৮৬ রান করেছে জিম্বাবুইয়ানরা।

সিন উইলিয়ামস (১৫৪), ক্রেইগ আরভিন (১০৪) এবং ব্রায়ান বেনেটের (১১০*) ব্যাটে ভর করে ৫৮৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে জিম্বাবুইয়ানরা।

স্বাগতিকদের এই বিশাল স্কোর গড়ার যে সুখ, সেটাকে খুব বেশি স্থায়ী হতে দিলো না আফগান ব্যাটাররা। জবাব দিতে নেমে শুরুতে (৬৪ রানে) ২ উইকেট হারালেও আফগানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি মিলে ৩৬১ রানের বিশাল জুটি গড়ে তোলেন।

আফগানদের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় রানের জুটি। এর আগে ৪র্থ উইকেট জুটিতে হাশমতউল্লাহ শহিদি এবং আসগর আফগান মিলে ৩০৭ রানের জুটি গড়েছিলেন।

২৩১ রানে রহমত শাহ অপরাজিত রয়েছেন। সেঞ্চুরি করেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি অপরাজিত রয়েছেন ১৪১ রানে। তৃতীয় দিন শেষে আফগানদের স্কোর ২ উইকেটে ৪২৫। জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে ১৬১ রান।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের