যুদ্ধবিমান ও রণতরী নিয়ে তাইওয়ানে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ!

চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। গত দুই দিনে চীনা সেনাবাহিনীর ৬টি যুদ্ধবিমান ও ৭টি নৌযান অনুপ্রবেশ করে। এরমধ্যে অন্তত দুটি বিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে ঢুকে পড়ে।

দুই দিনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করল চীনা যুদ্ধবিমান ও রণতরী। দ্বীপটির চারপাশে চীনা সেনাবাহিনীর নৌ ও আকাশ যানের উপস্থিতির অভিযোগ তুলেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) ভোর থেকে সোমবার (২৭ জানুয়ারি) ভোর পর্যন্ত চীনের সেনাবাহিনীর ৬টি যুদ্ধবিমান ও ৭টি সামরিক নৌযান তাইওয়ানের চারপাশে টহল দিতে দেখা গেছে। 

এরমধ্যে দুটি বিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে ঢুকে পড়ে। তবে পরিস্থিতির দিকে কড়া নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান। অবস্থা বুঝে সাড়া দেয়া হবে বলেও জানিয়েছে তারা। 

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে। তাদের আলোচনায় গুরুত্ব পায় তাইওয়ান ইস্যু। 

তাইওয়ান-ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ফোনালাপে তাইপের ওপর বেইজিংয়ের বলপ্রয়োগ নিয়ে মার্কিন সচেতনার বিষয়ে রুবিও গুরুত্বারোপ করেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল