যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও ৫০ ইরানিকে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন নীতির কারণে ৫০ জনের বেশি ইরানি নাগরিক দেশে ফিরছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ জন ইরানি দেশে ফিরবেন। সাম্প্রতিক মাসগুলোতে এটিই দ্বিতীয় দল যারা যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দলটি রোববার কুয়েতে যাত্রাবিরতির পর ইরানে পৌঁছানোর কথা।

মুখপাত্র বাকাঈ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিদেশিদের বিরুদ্ধে — বিশেষ করে আমাদের অঞ্চলের নাগরিক ও ইরানিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্ণবাদী আচরণ আমাদের কাছে স্পষ্ট।”

তিনি আরও বলেন, ইরানিদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চাপ প্রয়োগ করা হচ্ছে, যা মানবাধিকার আইনেরও লঙ্ঘন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের আওতায় ইরানের একটি অফিস কনস্যুলার কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে, যার মধ্যে জুনে ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানও রয়েছে।

গত সেপ্টেম্বর ইরান জানায়, যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমনের অংশ হিসেবে ১২০ জন ইরানিকে বহিষ্কার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের কর্মকর্তা হোসেইন নুশাবাদী তাসনিম নিউজকে জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রায় ৪০০ ইরানিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, যাদের বেশিরভাগই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প