প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যাদ্বয় লেয়লা আলিয়েভা এবং আরজু আলিয়েভা। রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তারা দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণ থেকে জনগণ পর্যায়ে বিনিময়কে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস তার বাকু সফরের অভিজ্ঞতা এবং গত বছরের শেষে কপ২৯ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন।

তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শক্তিশালী বাণিজ্য, শক্তি এবং অর্থনৈতিক বন্ধন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

লেয়লা আলিয়েভা, যিনি হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান, তিনি প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। তিনি বিশেষ করে বন্যপ্রাণী সুরক্ষায় বর্ধিত পরিবেশগত সহযোগিতার আহ্বান জানান।

আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যাদ্বয়ের এটিই প্রথম বাংলাদেশ সফর।

বৈঠকে জানানো হয়, লেয়লা আলিয়েভা এবং আরজু আলিয়েভা ঢাকায় অনাথ ও পিতামাতার যত্নবিহীন শিশুদের সহায়তা করে এমন একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

এই দুই বোন আরও জানান যে হেইদার আলিয়েভ ফাউন্ডেশন এবং আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশগত এবং প্রকৃতি-সুরক্ষা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

আজারবাইজানের অনাবাসী রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান যে, আসন্ন নির্বাচনের পর ঢাকায় একটি আজারবাইজানি দূতাবাস খোলার জন্য প্রচেষ্টা চলছে।

গত নভেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেসিডেন্ট আলিয়েভের কাছে করা অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপটি এসেছে।

ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে উল্লেখ করেন অনাবাসী রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি।

বৈঠকে এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প