যুক্তরাষ্ট্রে সাত দোদুল্যমান অঙ্গরাজ্যে ঘুরে ঘুরে প্রচার কমলা–ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র আর এক দিন। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই ছুটছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার রাতে যখন যুক্তরাষ্ট্রবাসী ঘুমিয়ে পড়েছিল, তখন দুই প্রচারশিবিরও কিছুক্ষণের জন্য শান্ত হয়ে পড়েছিল। কিন্তু রোববার আবার দুই দল ঝাঁপিয়ে পড়ে শেষ মুহূর্তের প্রচারে। গতকাল রোববার কমলা হ্যারিসের মিশিগান ও পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করার কথা। আর ডোনাল্ড ট্রাম্পের পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় প্রচার চালানোর কথা।

বসে নেই দুই দলের নেতা–কর্মী ও সমর্থকেরাও। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের গতকাল পেনসিলভানিয়ায় প্রচার চালানোর কথা। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জর্জিয়ায় হাজির হবেন। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউ হ্যাম্পশায়ারে প্রচার চালাবেন। এর আগে শনিবার নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন কমলা ও ট্রাম্প।

কমলা ও ট্রাম্প কয়েক দিন ধরেই বিশেষ করে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন। ব্যতিক্রম ছিল না শনিবারও। স্মরণকালের সবচেয়ে টানটান উত্তেজনার এ নির্বাচনে ডেমোক্র্যাটরা ভোটারদের প্রতি রিপাবলিকান রাজনীতির ‘পোড়ামাটি নীতি’ উল্টে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নির্বাচনী প্রচারে প্রায়ই কাছাকাছি চলে আসছেন দুজন। শনিবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে শার্লট বিমানবন্দরে দুজন খুব কাছাকাছিই ছিলেন। কমলা নর্থ ক্যারোলাইনায় গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত উড়োজাহাজে (এয়ার ফোর্স টু)। বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে দেখা যায়, কমলা তাঁর এয়ার ফোর্স টুয়ের সিঁড়ি দিয়ে শার্লট বিমানবন্দরে নামছেন। কাছেই ছিল ট্রাম্পের ব্যক্তিগত বোয়িং ৭৫৭ উড়োজাহাজটি (ট্রাম্প ফোর্স ওয়ান) পার্ক করা। শার্লট বিমানবন্দরে ট্রাম্পের উড়োজাহাজ থাকার অর্থ, তিনিও এখানে নির্বাচনী প্রচারে এসেছেন।

নির্বাচনী প্রচার চালাতে নর্থ ক্যারোলাইনায় গিয়ে ব্যক্তি ট্রাম্পের সঙ্গে কমলার মুখোমুখি সাক্ষাৎ হয়নি। তবে কাকতালীয়ভাবে ট্রাম্পের উড়োজাহাজের দেখা পেয়ে গেলেন কমলা। এভাবে ‘কাছাকাছি’ আসাটা এ বিষয়ই তুলে ধরে যে উভয় প্রার্থী তাঁদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে গুটিকয়েক অঙ্গরাজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁদের সব মনোযোগ এখন হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্য ঘিরে।

এ নিয়ে টানা চার দিন দুই প্রার্থীকে একই দিন একই অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালাতে দেখা গেল। আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘দোদুল্যমান’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব অঙ্গরাজ্য নির্বাচনে জয়-পরাজয় ঠিক করে দিতে পারে। এই সাত অঙ্গরাজ্যের মধ্যে নর্থ ক্যারোলাইনাও আছে।

শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও কমলা পরস্পরকে আক্রমণ করে চলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করবেন। আর কমলা যদি জয়ী হন, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর বিপজ্জনক শরণার্থীশিবিরে পরিণত হবে।

কমলা বলেছেন, ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করবেন। ট্রাম্প অস্থির, প্রতিশোধের নেশায় আচ্ছন্ন ব্যক্তি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী