যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দম’

ঈদে মুক্তির পর থেকে এখনো দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত ও রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। রাত পোহালেই ১০ এপ্রিল থেকে আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চোধুরী অভিনীত ‘দম’ আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের সাতটি শহরে মুক্তি পেতে যাচ্ছে।

সেখানেও বক্স অফিসে ‘ভালো সাড়া ফেলতে পারে’ এমন প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ। তিনি বলেন, ‘আমরা দম নিয়ে ক্যাম্পেইন করছি। এরই মধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস এঞ্জেলেসে রিলিজ ভেবেছিলাম। কিন্তু দম নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।’

জানা গেছে, কুইনস (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোনিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলবে ‘দম’।

রাজ হামিদ বলেন, ‘বনলতার পরপরই দর্শক ‘দম’ দেখতে যাবে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল! কিন্তু আমরা প্রমোশন করে দেখেছি দম’র রেসপন্স খুব ভালো। মুক্তির আগে অ্যাডভান্স টিকিট-ও ভালো।’

ধীরে ধীরে নর্থ আমেরিকাজুড়ে বাংলা সিনেমার অবস্থানে ভালো হচ্ছে জানিয়ে রাজ হামিদ বলেন, ‘এখানে তামিল কিংবা বলিউড সিনেমা একসঙ্গে দুটো ফাইট করে। বরবাদ, দাগি, জংলিও এভাবে চলেছিল। এবার বনলতার সঙ্গে দম চলবে। ধীরে ধীরে আমরা খুব ভালো অবস্থানের দিকে যাচ্ছি।’

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলানটাজুড়ে চলবে সিনেমাটি। রাজ হামিদ বলেন, ‘১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে।’

এদিকে, আগামী ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সারভাইবাল ও ইমোশন গল্পে নির্মিত ‘দম’ মফঃস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প