যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে সম্প্রতি মর্মান্তিকভাবে খুন হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। তাদের অকালমৃত্যু বিদেশে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স’-এর উদ্যোগে গেল বুধবার (২৯ এপ্রিল) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির স্মরণে শোকসভা, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল নিহত শিক্ষার্থীদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করা। একই সাথে, এই মানববন্ধনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্যারিস স্যাকলে, সায়েন্সেসপো, সরবন, ইকোল পলিটেকনিক, প্যারিস সিটি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ নেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাইফুল আলম সবুজ, মুখপাত্র আল ফারাবি চৌধুরী এবং ফারজিন ফিওনা ও ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার বক্তব্য রাখেন।

সাইফুল আলম সবুজ তার বক্তব্যে নিহত শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোরালো দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আল ফারাবি চৌধুরী তার বক্তব্যে বিশ্বজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে সম্মিলিত আওয়াজ তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে ডালিয়া নিশাত, নুরজাহান শরীফা পূর্ণতা, তৌফাজ্জল হোসেন রাসেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা