যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে হবেন মেসি-নেইমার-সুয়ারেজ!

বিখ্যাত এমএসএন জুটি। লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ- বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেধেছিলো, তখন প্রতিপক্ষ তাদের সামনে খড়-কুটোর মত উড়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ভেঙে যায় পৃথিবীর সবচেয়ে ধারালো আক্রমণভাগ।

তবে, ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। সুয়ারেজ থেকে যান বাইরে। ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। নেইমার থেকে গেলেন বাইরে।


কে না জানে, মেসি নেইমার ও সুয়ারেজের সম্পর্ক কতটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বের টান আবারও কী এক করে দেবে এই তিনজনের চলার পথ? সে সম্ভাবনা আবার দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন।

৩২ বছর বয়সী নেইমারের সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। জোরালো গুঞ্জন রয়েছে, টানা ইনজুরির কারণে খেলতে না পারায় আল হিলাল আর ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয়। তেমনটা হলে, মৌসুম শেষে কী করবেন নেইমার? তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন?

সাবেক দুই সতীর্থের সঙ্গে পূনর্মিলনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’

সৌদি আরবে যাওয়ার পর থেকে গোড়ালি এবং হাঁটুর ইনজুরিতে ভুগতে শুরু করেন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবর-নভেম্বরে ফিরেছিলেন। কিন্তু আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাধা নিয়ে সিএনএনকে নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ট বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

তাহলে কী আল হিলাল ছেড়ে দিচ্ছেন কিংবা আপনি আল হিলালে সুখি নন? নেইমার বলেন, ‘আল হিলালে এবং সৌদি আরবে আমি খুবই ভালো আছি। তবে, কে না জানে, ফুটবল হলো সম্পূর্ণ চমকে ভর্তি।’

নেইমার একই সঙ্গে জানিয়ে রাখলেন, ২০২৬’ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। নেইমার বলেন, ‘আমি চেষ্টা করবো, ওখানে থাকার। আমি জানি, ওটা হতে পারে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট এবং বা আমার শেষ সুযোগ। আমি যদি খেলতে পারি, তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের