যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় অনেক মার্কিন নাগরিকই বেশ হতাশ হয়েছেন। এরই মধ্যে বহু মার্কিন নাগরিক দেশ ছাড়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন। এছাড়া অবৈধ অভিবাসীদের অনেকেও ভয় এবং অনিশ্চয়তার কথা বলেছেন। তাদের ভয় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেককেই নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। খবর দ্য গার্ডিয়ান। 

শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক থেকে সিয়াটল সব শহরেই বিক্ষোভে নামেন ট্রাম্প-বিরোধীরা।

প্রজননের অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে অঙ্গীকার করেছিলেন তার ওপর ভিত্তি করেই হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

শনিবার নিউইয়র্কে বিভিন্ন পরামর্শক গ্রুপের কর্মীরাও বিক্ষোভে অংশ নেন। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে তারা কর্মীদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচারের আশ্রয় নেওয়ার দাবি জানান।

সে সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমরা আমাদের রক্ষা করি’, ‘মি. প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন’?, ‘আমরা পিছু হটব না’। অনেকেই আবার স্লোগান দিচ্ছিলেন যে, ‘আমরা এখানে আছি এবং আমরা এখান থেকে যাব না।’

ওয়াশিংটন ডিসিতেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নেন ‘উইমেন্স মার্চ’-এর কর্মীরা। সে সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘ভালো আচরণের নারীরা ইতিহাস তৈরি করেন না’, ‘আপনারা কখনোই নিঃসঙ্গ নন’, ‘যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে কোথায় আমার স্বাধীনতা’?।

সিয়াটলের স্পেস নিডলের বাইরেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা যায়। সেখানে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ট্রাম্প ও দুই দলের যুদ্ধ করার মনোভাবের বিরুদ্ধে পদযাত্রা ও বিক্ষোভ’। বিক্ষোভকারীদের হাতের পোস্টারে আরও লেখা ছিল-‘আন্দোলন গড়ে তুলুন এবং যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করুন’।

এর আগে শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ডেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা যায়। এছাড়া পিটসবার্গ, পেনসিলভানিয়া, পয়েন্ট স্টার্ট পার্কেও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প